
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাক বিভাগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
পদের নাম: জেলা প্রতিনিধি
লোকবল নিয়োগ: সারা দেশে
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি বা প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। মাইক্রোফোন উপযোগী কন্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণ। ক্যামেরার সামনে নি:সংকোচ ও সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে। ক্যামেরা, এডিটিং ও ইন্টারনেট বিষয়ে কারিগরী জ্ঞান।
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
নির্দেশনা: মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারী যে কোনো খাত হতে বেতনভুক্ত কর্মচারী ও নির্বাচিত কোনো জনপ্রতিনিধির আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
আবেদন প্রক্রিয়া: আগামী ১০ নভেম্বরের মধ্যে উপ-মহাপরিচালক (বার্তা) বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা এর বরাবর আবেদন পাঠাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৪ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে