
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ৬০ বছর পূর্তি আজ। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। আজ দিনব্যাপী বিটিভির পর্দায় থাকছে নানা পরিবেশনা।
৬০ বছর পূর্তি উপলক্ষে একটি থিম সং বানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। মিল্টন খন্দকারের সংগীতায়োজনে গানটি গেয়েছেন আলম আরা মিনু, রিজিয়া পারভীন, রোমানা ইসলাম, হাসান চৌধুরী, বশিরুজ্জামান সাব্বির, মুহিন ও স্বরলিপি। আজ দিনব্যাপী ভিন্ন ভিন্ন সময়ে প্রচার করা হবে গানটি। এ ছাড়াও সরাসরি প্রচারিত সংগীতানুষ্ঠানে গাইবেন খুরশিদ আলম, রিজিয়া পারভীন, ফেরদৌস আরা, বুলবুল ইসলাম, অপু আমান, স্বরলিপি, রাজীব, শাহনাজ বেলী, গামছা পলাশ, আয়েশা জেবিন দীপা ও মনির বাউলা। মুনমুন আহমেদের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশ করবেন মুনমুন, তামান্না, নিসা, উপমাসহ অনেকে। এ ছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে চ্যানেলটি প্রচার করবে বিশেষ আলোচনা অনুষ্ঠান, তারকাদের শুভেচ্ছা বাণী এবং প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’।
রাত ৯টা ৫ মিনিটে প্রচার করা হবে বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’। আলী ইমরানের রচনা ও আনোয়ার হোসেন বুলুর চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফোরদৌস। নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, তাঁর বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভীর। আরও অভিনয় করেছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা প্রমুখ।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু। এরপর সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের জন্মের পরের বছর নতুনভাবে শুরু হয় বাংলাদেশ টেলিভিশন নামে। ১৯৭৫ সালে ডিআইটি ভবন থেকে বিটিভিকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেওয়ার মাধ্যমে নতুন যুগে পদার্পণ করে বিটিভি। বর্তমানে এইচডি ফরমেটে টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনুষ্ঠান প্রচার করছে বিটিভি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে