
দেশের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের জনপ্রিয় মঞ্চ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সকাল ১০টায় প্রধান উপদেষ্টা তাঁর দপ্তরের ‘শাপলা হল’-এ প্রবেশ করেন এবং জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের সম্মাননা প্রদান শুরু হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি সারা দেশের হাজারো শিশুর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। এটি বাংলাদেশের অন্যতম দীর্ঘদিনের ও জনপ্রিয় শিশু প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা এবং অভিনয়সহ মোট ১২টি ভিন্ন ভিন্ন সৃজনশীল বিভাগে শিশুরা তাদের প্রতিভা তুলে ধরে। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের কঠিন প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
আজ প্রধান উপদেষ্টা ‘ক’ ও ‘খ’ গ্রুপের চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিশু-কিশোরদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে এই প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলে অভিমত প্রকাশ করেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে