
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার জারি করা অফিস আদেশে কমিটিকে দুর্ঘটনার কারণ, দায় নিরূপণ ও প্রতিরোধমূলক সুপারিশ দিতে বলা হয়েছে।

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ৩৭ যাত্রী। বাস থেকে নেমে যাওয়ার কয়েক মুহূর্ত পরই সেটি নদীতে তলিয়ে যেতে দেখে হতবাক হন তাঁরা। অনেকে মনে করছেন, প্রশাসনের নিরাপত্তামূলক সিদ্ধান্ত না থাকলে আজ শুক্রবারের এই ঘটনা ভয়াবহ রূপ নিতে পারত।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে এদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় বাসটি উদ্ধার করা হয়।