
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পার হতে পারছে মানুষ ও যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে ঘাট এলাকায় যানজট না থাকায় স্বস্তিতে নদী পার হচ্ছে।
রাবেয়া পরিবহনের যাত্রী পুতুল আক্তার বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদ্যাপন করেছি। তবে বেশি আনন্দ লাগছে নৌপথ ও সড়কে কোনো ভোগান্তি নেই। আমরা এমন ঈদযাত্রা আশা করব আগামীতেও।’
এক পরিবহনের সুপারভাইজার আলম শেখ বলেন, ‘এত মজার ঈদযাত্রা, বলে বোঝানো যাবে না। যাত্রীরা খুশি, আমরাও খুশি। কোনো ভোগান্তি নেই।’
মাগুরা থেকে আসা কাওসার হোসাইন বলেন, ‘খুব খুব ভালো পরিবেশ ছিল সড়ক ও ফেরিঘাটে। কোনো প্রকার ভোগান্তি ছাড়া ঈদের আগে বাড়িতে গিয়েছি, এখন ভোগান্তি ছাড়া কর্মস্থলে ফিরছি।’
আনিসুর রহমান বলেন, ‘এবারই প্রথম ভোগান্তি ছাড়া ঈদে বাড়িতে ফিরেছি, আবার কর্মস্থলে ফিরছি। আমাদের চাওয়া, প্রতি ঈদে যেন এমন পরিবেশ থাকে।’
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘আমরা যাত্রীদের নিরাপত্তায় সজাগ আছি। যাত্রীদের নিরাপত্তায় রাতে টহল, দিনে টহল অব্যাহত রেখেছি। ফেরিতে যাত্রীরা যেন ছিনতাই বা হয়রানির শিকার না হয়, সেদিকেও আমরা নজর রেখেছি।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌ-রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে