
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা পারাপার হতে পাড়ছে।
সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে নির্বিঘ্নে পদ্মা পার হচ্ছে। প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও ঘাট এলাকায় নেই কোনো বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষায় ঘাটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সোলেমান মোল্লা বলেন, ‘পরিবেশটা খুবই ভালো। ঈদের আগে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পেরেছি। ফিরতেও কোনো সমস্যা হয়নি, সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।’
মাগুরা থেকে আসা শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এ ঘাটে তীব্র ভোগান্তি পোহাতে হতো। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো। এখন সেই দুর্ভোগ নেই, আমরা খুবই খুশি।’
কুষ্টিয়া থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এই সময়ে ফেরিঘাট এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট হতো। নদী পার হতে সাত-আট ঘণ্টা লেগে যেত। অথচ এখন এসেই ফেরিতে উঠতে পারছি। যাতায়াতে অনেক স্বস্তি পাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। আজ ও আগামীকাল চাপ আরও বাড়বে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪০ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে