
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে অনেকেই বিপাকে পড়েছেন।

ঢাকা থেকে ভোলায় আসার পথে বরিশালের লাহারহাট ফেরিঘাটে আটকা পড়েছে তিনটি লাশবাহী গাড়িসহ অন্তত সাত থেকে আটটি অ্যাম্বুলেন্স। আজ বৃহস্পতিবার সকাল থেকে সেখানে অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়ে।
লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক জাহিদ হাসান আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লাশবাহী গাড়িসহ এখনো লাহারহাট ফেরিঘাটে অবস্থান করছি। ভোলার গন্তব্যস্থানে যেতে পারিনি।’

উপকূলীয় দ্বীপ জেলা ভোলার সঙ্গে অন্য জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। বৈরী আবহাওয়ার কারণে নৌপথে বন্ধ রয়েছে লঞ্চ ও ফেরি চলাচল।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, বরিশালের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের চলাচলের অনুমতি দেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে