
পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাউফল উন্নয়ন ফোরাম ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রেল মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে বেলা ৩টার দিকে তাঁরা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আজকে উপদেষ্টা মহোদয় আমাদের জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে চীনা সরকারের প্রতিনিধিদল স্থানীয়ভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপি প্রণয়ন কাজ করছে। সরকারের পক্ষ থেকে এটি শুরু করা হয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য বরিশালের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের অবহিত করেছেন। নবম চীন-মৈত্রী সেতু হিসেবে বগা সেতুর কাজ করবে চীন। সে জন্য চীন সরকারকেও আমরা ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের আজকের মূল অ্যাজেন্ডা ছিল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা সেতু বাস্তবায়নের জন্য আমরা আজ এখানে এসেছি। চারটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতু। ঢাকাসহ জাতীয় সড়কের সঙ্গে বাউফলসহ অন্য উপজেলার মানুষের যাতায়াতে ফেরিতে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন হাজারো যানবাহন ও হাজারো যাত্রীর ভোগান্তির একমাত্র কারণ এই বগা ফেরি। শুধু এই ফেরির কারণে চিকিৎসা ব্যাহত হয়ে মৃত্যুর অনেক ঘটনা ঘটেছে। এ ছাড়া কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারেন না। ফলে ন্যায্যমূল্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থী-চাকরিজীবীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয়। এমনকি ব্যাংকিং সেক্টরেও অনিরাপত্তায় ভোগে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে