
পাঁচ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল। আজ রোববার (১৮ মে) ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
সবুজ চাকমা বলেন, নাব্যসংকটের কারণে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী ও কর্মীরা প্রয়োজনীয় ড্রেজিং ও ফেরির সংযোগ সড়ক সংস্কারকাজ শেষ করেছেন। ফলে আজ রোববার ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে।
সওজ রাঙামাটির উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যসংকটের কারণে ভাটার সময় ফেরি ও পন্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজের জন্য বিগত পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।
আজ সকাল সাড়ে ৬টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় ফেরির কর্মচারী মো. আরমান ও ফেরির চালক সিরাজের সঙ্গে। তাঁরা বলেন, ড্রেজিংয়ের কাজ শেষ হওয়ার পর আজ ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু করেছে।
এ সময় ফেরিঘাটে কথা হয় ট্রাকচালক মো. নাছির, মোটরসাইকেল আরোহী সোহেল চাকমা এবং সিএনজি অটোচালক আবদুল মোনাফ ও মো. আলমগীর হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, আজ ভোর ৬টা থেকে ফেরি চলাচল করছে। এতে আমাদের ভোগান্তি কমেছে।
প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদীর এই রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী, হালকা ও মাঝারি যানবাহন চলাচল করে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে