
পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া বা শোক মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের ধারালো বা আঘাত করা যায় এমন বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

১২ দিনের যুদ্ধের সময় কোথাও দেখা মেলেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। যুদ্ধের পর গণমাধ্যমে বার্তা দিলেও এবারই প্রথম জনসমক্ষে এলেন ৮৬ বছর বয়সী এই নেতা। তিনি আশুরা উপলক্ষে গতকাল শনিবার তেহরানে এক অনুষ্ঠানে অংশ নেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ইসলামি ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে, যা মুসলিম উম্মাহর চিন্তা, চেতনা ও মূল্যবোধের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। তার মধ্যে সবচেয়ে বেদনাবিধুর, হৃদয়বিদারক ও চিরন্তন শিক্ষা বহনকারী ঘটনা হলো কারবালা ট্র্যাজেডি।

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকা থেকে তাজিয়া মিছিল শুরু করেছেন শিয়া মুসলিমেরা। আজ রোববার সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি বের হয়।