বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর আগামী সোমবার মহররম মাস গণনা শুরু হবে। সে হিসাবে দেশে আগামী ১৭ জুলাই (বুধবার) পালিত হবে পবিত্র আশুরা।
আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। তাই আগামীকাল জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, ১৭ জুলাই (বুধবার) পবিত্র আশুরা পালিত হবে।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক মো. গোলাম কবীর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব গাজী তারিক সালমন, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, লালবাগ শাহি জামে মসজিদের সহকারী খতিব হাফেজ মাওলানা মুফতি আদনান মুহাম্মদ, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘ক্যাপাসিটি চার্জ’ নামের আলোচিত, বিতর্কিত ব্যবস্থাটি। চুক্তির মধ্য দিয়ে আপাত-নিয়মতান্ত্রিকভাবে হলেও পর্যবেক্ষকেরা এ ব্যবস্থাকে লুটপাটের হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের ওপর বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে...
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে ২০০৮ সালের পর থেকে বিরোধী দল, জামায়াত–শিবির, বিএনপিসহ ভিন্ন মতের লোকদের গুম–খুন, ক্রসফায়ার এবং পায়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দেওয়া হতো। যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির...
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় নীলফামারী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সংসদ সদস্যের ব্যবহৃত একটি উপমাকে কেন্দ্র করে আপত্তি তুলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যে ব্যবহৃত কিছু শব্দকে ‘অরুচিকর’ ও ‘অশ্লীল’ আখ্যা দিয়ে সেগুলো কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার...
২ ঘণ্টা আগে
ইলিশ মাছের উৎপাদন ও সংরক্ষণ ব্যাহত করে এমন ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ মঙ্গলবার মৎস্য ভবনে ‘জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-২৬ এর মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয়’—শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
২ ঘণ্টা আগে