মহররম মাসের দশম দিনকে বলা হয় আশুরা। মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা হিসেবে এই দিনে রোজা রাখা হয়। কারণ, মহান আল্লাহ তাআলা এই দিনে তাঁর নবী মুসা (আ.) এবং তাঁর সম্প্রদায়কে ফেরাউন ও তার দলবল থেকে রক্ষা করেছিলেন। হাদিসে এসেছে—ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) মদিনায় এসে ইহুদিদের দেখতে পেলেন, তারা আশুরার রোজা রাখে। তিনি ইহুদিদের কাছ থেকে জানতে পারেন, আশুরার দিন মুসা (আ.) ও বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল। তাই মুসা (আ.) এই দিন রোজা পালন করেছেন। নবীজি (সা.) তখন বললেন, ‘আমি তোমাদের চেয়ে মুসা (আ.)-এর ব্যাপারে অধিক হকদার।’ এবং তিনি নিজে রোজা রাখেন এবং সাহাবিদেরও রাখতে বলেন। (সহিহ্ বুখারি: ২০০৪)।
আশুরার রোজা অনেক ফজিলতপূর্ণ। উবায়দুল্লাহ ইবনে আবু ইয়াজিদ (রহ.) বলেন, ইবনে আব্বাস (রা.)-কে আশুরার দিনে রোজা পালন করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এ দিন ব্যতীত রাসুলুল্লাহ (সা.) কোনো দিনকে অন্য দিনের তুলনায় উত্তম মনে করে রোজা রেখেছেন বলে আমার জানা নেই। এভাবে রমজান ছাড়া রাসুলুল্লাহ (সা.) কোনো মাসকে অন্য মাসের তুলনায় শ্রেষ্ঠ মনে করে রোজা রেখেছেন বলেও আমার জানা নেই।’ (সহিহ্ মুসলিম: ১১৩২)। নবীজি (সা.) বলেন, ‘আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহর কাছে আমি আশাবাদী যে তিনি এর দ্বারা আগের বছরের গুনাহ মোচন করে দেবেন।’ (সহিহ্ মুসলিম: ১১৬২, মিশকাত: ২০৪৪)
ইতিহাস, ঐতিহ্য আর বরকতের ছোঁয়ায় আশুরার দিনটি এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ দিন, যা মহান আল্লাহর অসীম করুণা ও কুদরতের এক জ্বলন্ত নিদর্শন। রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণে আশুরার রোজা পালন আমাদের জন্য ইবাদত ও পুরস্কার লাভের এক বড় সুযোগ। অতএব, আমাদের উচিত এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা, আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট হওয়া এবং তাঁর দেওয়া হিদায়াতের পথে অবিচল থাকা।
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আমাদের সমাজে অনেকেই মনে করেন, শিরক মানেই কেবল বাহ্যিক কোনো মূর্তি বা প্রতিমার পূজা করা। কিন্তু কোরআনুল কারিম এবং সুন্নাহর গভীর অধ্যয়ন আমাদের ভিন্ন বার্তা দেয়। ইসলামে এমন বহু বিশ্বাস, চিন্তা ও আচরণকে শিরক হিসেবে সাব্যস্ত করা হয়েছে, যা মূর্তিপূজার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
৫ ঘণ্টা আগে
রোজা, হজ, কোরবানি, ঈদসহ ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ বহু বিধান চন্দ্রমাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই একজন সচেতন মুসলমানের জন্য হিজরি মাসের হিসাব রাখা এবং প্রতি মাসে নতুন চাঁদের খবর নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি দায়িত্ব।
৭ ঘণ্টা আগে
মুসলিম জাহানের হৃৎস্পন্দন পবিত্র কাবা শরিফ। প্রতিবছর নতুন হিজরি বছরের শুরুতে তথা ১ মহররমের রাতে কাবার গায়ে চড়ানো হয় এক নতুন গিলাফ, যা আরবিতে ‘কিসওয়াহ’ (الكسوة) নামে পরিচিত। মক্কার ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবার কিসওয়াহ’ অত্যন্ত নিখুঁতভাবে এই পবিত্র গিলাফ তৈরি করে।
১১ ঘণ্টা আগে
প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর খেদমত বা সেবা করতে পারাকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ও গর্বের বিষয় মনে করতেন সাহাবিরা। আল্লাহর রাসুলের সান্নিধ্যে থেকে তাঁর একটু সেবা করার জন্য প্রায় প্রত্যেক সাহাবিই ব্যাকুল থাকতেন।
১৪ ঘণ্টা আগে