
রাজশাহীর চারঘাট মডেল থানার এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ১০ হাজার টাকায় ছেড়ে দেওয়া, আরেকজনকে ১০ হাজার টাকা নিয়ে মাদক মামলায় ফাঁসানো এবং মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম।

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্বরের প্রায় ৩০টি গাছের আম এবারও ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, প্রতিবছরই আম বিক্রি না করে এভাবে ভাগ-বাঁটোয়ারা হয়। তবে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, এভাবে সরকারি আম খাওয়ার সুযোগ নেই।

রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি ট্রেনে ও স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত ব্যক্তি তাঁদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়েছেন।

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৩৫) ও সোহাগ (২৫) নামের এক যুবক মারা গেছেন। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আলাদা দুটি ট্রেনে কাটা পড়েন তাঁরা।