
রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন—রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সর্দারের ছেলে শক্তি সর্দার (৭০), শিমুল সর্দারের স্ত্রী চামেলী সর্দার (৩৫), দীপক সর্দারের স্ত্রী শখী সর্দার (২৩) এবং মৃত মহাদেব সর্দারের ছেলে রবিন সর্দার (১৯)।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকার চিহ্নিত চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে তা স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। অস্বাস্থ্যকরভাবে উৎপাদিত এই চোলাই মদ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
র্যাব আরও জানায়, এই মদ সেবনের ফলে গত ৮ এপ্রিল পার্শ্ববর্তী চারঘাট উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়। সেই ঘটনার সূত্র ধরেই শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৭ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৮ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩১ মিনিট আগে