
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ না নিয়েই খাদ্যদ্রব্যে সরকারি এই সংস্থার মনোগ্রাম ব্যবহার করছিল রাজশাহীর চারটি বেকারি। এ কারণে বেকারি চারটিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন করছিল এসব বেকারি। এই অপরাধে চারঘাটের নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারিকে ২৫ হাজার টাকা ও রিফাত বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে উপজেলার পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিকে ১০ হাজার ও জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থার উন্নতি না করলে এবং বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে