রাজশাহী চারঘাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। মাদক কারবারিরা আবু হানিফ নামের ওই পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে।
গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ সদস্য আবু হানিফকে রক্ষা করতে গেলে মো. সজিব নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হয়েছেন। আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখন শঙ্কামুক্ত।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল জানিয়ে রফিকুল আলম বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে