
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১১ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টা অবরোধ চলায় রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এ সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়। ঈদের ছুটি শেষে ঢাকাসহ অন্যান্য শহরে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
স্থানীয়দের দাবি, শতবর্ষী নন্দনগাছি স্টেশনে অন্তত চারটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কার প্রয়োজন। দাবি না মানলে আবারও ২০ জুন রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তিনি নিজেই উপস্থিত থেকে অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের রাজি করান।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘দাবিগুলো শোনা হয়েছে। তবে ঈদের সময় এভাবে অবরোধ করে যাত্রীদের ভোগান্তিতে ফেলা উচিত হয়নি।’
তিনি জানান, অবরোধের কারণে ঢাকাগামী অন্তত তিনটি ট্রেনের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে