
৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।

এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি...

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আল আমিন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য শাখায় স্থান পাওয়া ১১টি সিনেমার দুটি করে প্রদর্শনী হবে আজ, যার মধ্যে আলীও রয়েছে।

বুধবার ভারতীয় সময় রাত এগারোটা নাগাদ কানের লাল গালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন উপস্থিত হয়েছিলেন। সে সময় তিনি পরেছিলেন একটি আইভরিরঙা বেনারসি শাড়ি। সঙ্গে লাল চুনির কয়েক ছড়া মালা আর খোলা চুলে মাঝামাঝি সিঁথি কেটে পরেছিলেন চওড়া সিঁদুর। এতখানি চওড়া সিঁদুরে কি এর আগে কানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া?