
শূন্য কার্বন নিঃসরণ বা ‘জিরো এমিশন’ প্রযুক্তির নতুন সম্ভাবনা হাজির করেছে জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা। হাইড্রোজেন কমবাশন প্রযুক্তির একটি নতুন প্রোটোটাইপ গাড়ি তৈরি করেছে তারা। নাম দেওয়া হয়েছে ‘করোলা ক্রস হাইড্রোজেন কনসেপ্ট।’
টয়োটা জানিয়েছে, হাইড্রোজেন কমবাশন বা দাহ প্রযুক্তি হতে পারে পরিবেশবান্ধব গাড়ির ভবিষ্যৎ। এ জন্য একযোগে দুটি পথে কাজ করছে টয়োটা। একটি হলো—হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি, যা আগে থেকেই মিরাই নামক টয়োটার একটি মডেলে ব্যবহৃত হচ্ছে। আর দ্বিতীয় পথ হলো—হাইড্রোজেন কমবাশন প্রযুক্তি। যার বাস্তব উদাহরণ হলো করোলা ক্রস হাইড্রোজেন কনসেপ্ট।
এই প্রযুক্তি দ্রুত উন্নয়নের লক্ষ্যে জাপানের সুপার টাইকু ইনডিউরেন্স রেসকে বেছে নিয়েছে টয়োটা। পুরো ২০২২ মৌসুমে হাইড্রোজেন চালিত ‘জিআর করোলা এইচ২’ গাড়ি নিয়ে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটি। টয়োটার দাবি, এই প্রতিযোগিতার মধ্য দিয়েই প্রযুক্তির উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
এক বছরের পরীক্ষায় গাড়িটির ইঞ্জিনের সক্ষমতা ২৪ শতাংশ বেড়েছে এবং টর্ক বেড়েছে ৩৩ শতাংশ। গাড়ির রেঞ্জ বা গতি পরিসীমা ৩০ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, হাইড্রোজেন জ্বালানি ভরার সময় ৫ মিনিট থেকে কমে মাত্র ৯০ সেকেন্ডে নেমে এসেছে।
এরই ধারাবাহিকতায় টয়োটার প্রকৌশলীরা জিআর করোলার ১ দশমিক ৬ লিটার ৩-সিলিন্ডার টার্বো ইঞ্জিনের সঙ্গে হাইপ্রেশার হাইড্রোজেন ডাইরেক্ট ইনজেকশন প্রযুক্তি সংযোজন করেছেন। পাশাপাশি মিরাই মডেল থেকে নেওয়া হয়েছে হাইড্রোজেন ট্যাংক সংযোজনের কৌশল।
ফলাফল হিসেবে তৈরি হয়েছে ‘করোলা ক্রস হাইড্রোজেন কনসেপ্ট।’ এই গাড়িটি পাঁচজন যাত্রী ও লাগেজ বহনে সক্ষম। বর্তমানে গাড়িটির বাস্তব পরিস্থিতিতে পরীক্ষামূলক চালনা চলছে। খুব শিগগিরই এটি পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হবে।
টয়োটার দাবি, হাইড্রোজেন কমবাসশন প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো—এতে প্রচলিত ইঞ্জিনের প্রযুক্তি ব্যবহার করা যায়। দ্রুত জ্বালানি ভরা সম্ভব হয়। পাশাপাশি লিথিয়াম ও নিকেলের মতো মূল্যবান ও দুষ্প্রাপ্য উপাদানের ওপর নির্ভরতা কমে আসে।
পরিবেশ সুরক্ষায় বড় ধরনের অবদান রাখার পাশাপাশি এই প্রযুক্তির বড় সম্ভাবনা রয়েছে মোটরস্পোর্টেও। টয়োটা মনে করছে, হাইড্রোজেন কমবাসশন হতে পারে সবার জন্য সহজলভ্য ও দ্রুত কার্বন নির্গমন কমানোর কার্যকর সমাধান।
তথ্যসূত্র: টয়োটা. ইইউ

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে