২৫ বছরে এই ট্রফি নিয়ে এত আলোচনা হয়েছে, আসলে নতুন করে কিছু বলার নেই। প্রায় সবই বলা হয়ে গেছে। তবে একটা বিষয় ভাবতে ভালো লাগে, আজ ক্রিকেট যে পর্যায়ে এসেছে সেটার শুরু তো ওখান থেকেই। এটা চিন্তা করলে অনেক গর্ব অনুভব করি। আরও ভালো লাগে, এখনো ক্রিকেটের সঙ্গেই আছি।
একটা স্মৃতি কিছুতেই ভুলতে পারি না, ট্রফি জয়ের পর মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের যে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছিল। এটা অনেক বড় চমক ছিল আমাদের জন্য। আমরা সেভাবে জানতাম না, এত বড় সংবর্ধনার অভিজ্ঞতাও আমাদের ছিল না। যেকোনো সংবর্ধনায় মানুষের আগমনে একটা সীমাবদ্ধতা থাকে। সেদিন জনসমগমের কোনো সীমা ছিল না। অগুনতি, অসংখ্য মানুষ এসেছিল আমাদের শুভেচ্ছা জানাতে। আমার মনে হয় তখনই ক্রিকেট আমাদের প্রতিটি ঘরে পৌঁছে গেছে। আইসিসি ট্রফি জেতার কারণে তখন দেশের এক নম্বর খেলা ফুটবলকে টপকে ক্রিকেটে ওপর চলে গেছে।
আইসিসি ট্রফি জেতার পর গত ২৫ বছরে আমাদের ক্রিকেটের পথ চলাটা যদি দেখি, যে প্রত্যাশা আমাদের তৈরি হয়েছিল সে অনুযায়ী কাঙ্ক্ষিত গন্তব্যে এখনো পৌঁছাতে পারিনি। আবার আমরা অনেক খারাপ করেছি, সেটিও নয়। এখন আমরা ওয়ানডেতে ধারাবাহিক ভালো করছি। কিন্তু একই সঙ্গে টেস্টে সেভাবে ভালো করতে পারছি না। টেস্ট মর্যাদা পেয়েছি, সেটিও ২২ বছর হয়ে গেছে। এই সময়ে আমরা টেস্টে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি। হ্যাঁ, আমরা এগোচ্ছি, কিন্তু ধীরে ধীরে।
ক্রিকেটের উন্নতি শুধু বোর্ডের একক চেষ্টায় হয় না। খেলোয়াড় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে সবার চেষ্টাটা থাকতে হবে। ২৫ বছর আগের সঙ্গে যদি তুলনা করি, সে তুলনায় অনেক পরিবর্তন এসেছে। ওই সময়ে ক্রিকেট বোর্ড আর্থিকভাবে খুব দুর্বল ছিল। আমরা আইসিসি ট্রফি খেলতে গিয়েছিলাম যে বিমানে, পুরো বিমানভাড়াই জোগাড় করতে পারেনি বোর্ড। বাকিতে টিকিট কিনে যেতে হয়েছে আমাদের। সেখান থেকে আজ বোর্ড আর্থিকভাবে কত শক্তিশালী হয়েছে।
২৫ বছরে এসে আমাদের বড় যে ঘাটতি মনে হয়, আমরা ক্রিকেট খেলছি ঠিকই। কিন্তু সবকিছু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ক্রিকেটকে নিয়ে নন-ক্রিকেটিং বা ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনা হয়। ক্রিকেটের উন্নতিতে এটাই এখন বড় বাধা। এটা হতে পারে অতিরিক্ত উন্মাদনার প্রভাব। এই ধরুন, আমরা খেলার চেয়ে বেশি আলোচনা করছি টস নিয়ে, ব্যাটিং অর্ডার নিয়ে। সিনিয়র-জুনিয়র পার্থক্য, ব্যর্থতায় এক কোচ আরেক কোচকে, এক কর্মকর্তা আরেক কর্মকর্তাকে দায়ী করছে। এসব ব্যাপারে উন্নত ক্রিকেট খেলুড়ে দেশকে আমাদের অনুসরণ করা উচিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরুন, খেলার চেয়ে কথাই বেশি হয়েছে। শুধু খেলোয়াড়দের কথা বলছি না, সবার কথাই বলছি। কথা যদি কম হয়, ক্রিকেট এগোবে। না হলে প্রত্যাশা অনুযায়ী এগোবে না।
আকরাম খান: আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে