
বাণিজ্যিক জেটের সমান একটি ছোট গ্রহাণু পৃথিবী অতিক্রম করবে আগামীকাল। এটি চাঁদের চেয়ে কম দূরত্বে থেকে পৃথিবীকে অতিক্রম করবে।
এই নিকটবর্তী গ্রহাণু ২০২৫ কিউডি ৮ নামে পরিচিত। আগামীকাল ৩ সেপ্টেম্বর প্রায় ১ লাখ ৩৫ হাজার ৪৬৫ মাইল (২ লাখ ১৮ হাজার ৯ কিলোমিটার) দূরত্বে থেকে পৃথিবী অতিক্রম করবে। এই দূরত্ব পৃথিবী-চাঁদের দূরত্বের মাত্র ৫৭ শতাংশ।
গ্রহাণুটির অনুমেয় ব্যাসার্ধ ৫৫ থেকে ১২৪ ফুট (১৭ থেকে ৩৮ মিটার) এবং এটি পৃথিবী বা চাঁদের জন্য কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি করবে না। প্রতি ঘণ্টায় এর গতিবেগ প্রায় ২৮ হাজার মাইল (৪৫ হাজার কিলোমিটার), যা পৃথিবীর তুলনায় অত্যন্ত দ্রুত।
এই গ্রহাণুর ফ্লাইবাই লাইভ সম্প্রচার করবে ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট। তাদের ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশ সময় ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় এই সম্প্রচার দেখা যাবে।
ইতালির মানচিয়ানো থেকে পরিচালিত তাদের রোবোটিক টেলিস্কোপ ব্যবহার করে তারা এই মহাজাগতিক দেহের সরাসরি দৃশ্য উপস্থাপন করবে।
গত ৩০ আগস্ট ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট একটি ১৭ ইঞ্চির টেলিস্কোপ ‘এলেনা’ দিয়ে গ্রহাণুটির ছবি তুলতে সক্ষম হয়। সে সময় এটি পৃথিবী থেকে প্রায় ২৪ কোটি মাইল (৩৯ কোটি কিলোমিটার) দূরে ছিল। ৩০০ সেকেন্ড দীর্ঘ এক্সপোজারে ধারণ করা ছবিতে গ্রহাণুটিকে একটি ক্ষুদ্র বিন্দুর মতো দেখা যায়, যা দূরের নক্ষত্রের ভিড়ে অতি সূক্ষ্ম।
নাসা ও এর অংশীদাররা হাজার হাজার গ্রহাণু আবিষ্কার করেছে, যাদের কক্ষপথ পৃথিবীর কাছাকাছি হয়ে যায়। এর মধ্যে হাজার হাজার সম্ভাব্য বিপজ্জনক বস্তু রয়েছে, যেগুলো একদিন পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে।
তবে, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ‘সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ’ জানিয়েছে, আগামী ১০০ বছরে পৃথিবীর বড় ধরনের ক্ষতি করতে সক্ষম এমন কোনো গ্রহাণুর আঘাতের সম্ভাবনা অত্যন্ত কম।
তথ্যসূত্র: স্পেস ডট কম

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
৯ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে