
স্কোরকার্ড দেখে অনেক সময় ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন অস্ট্রেলিয়া-তুরস্ক ম্যাচের স্কোরকার্ড। ২-০ গোলের জয় দেখে একপেশে মনে হতেই পারে। কিন্তু ভ্যাঙ্কুভারে তুরস্ক আজ যেভাবে একের পর এক আক্রমণ করেছে, সেটা দারুণভাবে সামলেছে অস্ট্রেলিয়ার রক্ষণ বিভাগ।

চাঁদপুরের কচুয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। অনুষ্ঠানে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯টি প্রকল্প উপস্থাপিত হয়।

আজ বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকেরা অস্ট্রেলিয়াকে ৮৬ রানে পরাজিত করেছিল।

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। নতুন দেশে পা রাখার পর প্রথম কয়েক সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা, ব্যাংক হিসাব খোলা, যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা—এসব বিষয় নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে সহা