দেশের বিভিন্ন জেলায় যুবলীগের নেতা-কর্মীরা করোনায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন। এ লক্ষ্যে তাঁরা নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছেন অক্সিজেন ব্যাংক। আর্তমানবতার সেবায় যুবলীগের এমন উদ্যোগ প্রশংসা পেয়েছে সর্বমহলে। এই কার্যক্রমকে আরও গতিশীল করতে এবার জেলা পর্যায়ের নেতা-কর্মীদের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার বিতরণ করা হয়। সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি রাজধানীর কয়েকটি হাসপাতালকেও যুবলীগের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের উপস্থিতিতে এসব সিলিন্ডার বিতরণ করা হয়। এ সময় বঙ্গমাতার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ছয় দফা থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দুর্বিষহ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিভিন্ন সময় জেলে বন্দী থাকতেন, তখন দিশেহারা ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পথপ্রদর্শক ছিলেন বঙ্গমাতা।
অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই মহামারিতে আপনারা নির্দেশের অপেক্ষায় না থেকে বিবেকের তাড়নায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ জানান, যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মাজেদা হাসপাতাল অক্সিজেন ব্যাংক, শেখ ফজলুল হক মণি ও আরজু মণি অক্সিজেন ব্যাংককে (যশোর) ১২০ কেজি ওজনের ১০টি করে সিলিন্ডার দেওয়া হয়েছে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, খালেদ শওকত আলী, সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না—যৌক্তিক বিষয় উপেক্ষা হলে ওয়াকআউটের সুযোগ থাকবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।’
২১ ঘণ্টা আগে
সংবিধান সংশোধনের জন্য নয়, সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠন করা হলে তা বিবেচনা করবে বিরোধী দল বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে গণভোটের মাধ্যমে পাওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে তাঁর দল।
১ দিন আগে
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সভা শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।
১ দিন আগে
সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন; জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই।’
২ দিন আগে