
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ৩৩১টি অস্ত্র উদ্ধার হয়েছে। একই সময়ের মধ্যে হত্যা, ধর্ষণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩ হাজার ৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
র্যাব জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত র্যাবের অভিযানে ৩৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২৪ কেজি ১৬৬ গ্রাম হেরোইন, ৭ হাজার ৩১ বোতল ফেনসিডিল, ৫ হাজার ২৬৬ কেজি গাঁজা, ১৪ লাখ ৪০ হাজার ৯৬২ পিস ইয়াবা, ৪ হাজার ৪৭০ লিটার বিদেশি মদ, ৬০৬ লিটার দেশি মদ ও ৯৫ লিটার বিয়ার উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, বিগত তিন মাসে ১০৪ জনকে অস্ত্রসংক্রান্ত, ৪৮৪ জনকে হত্যাসংক্রান্ত, ১৭৪ জনকে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ-সংক্রান্ত, ৬১ জনকে ছিনতাইসংক্রান্ত, ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযানে ১০৬ জনকে, মানব পাচারবিরোধী অভিযানে ২৬ জন, নাশকতার অভিযোগে ১০ জন ও অন্যান্য অভিযোগে ১ হাজার ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকে জড়িতের অভিযোগে ১ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কঠোরভাবে কাজ করবে বলে জানিয়েছে র্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত অধস্তন আদালতের কার্যক্রম চলবে। ১-১.৩০ পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
১১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদে সবাই স্বাক্ষর করেছেন, নিশ্চয় ‘নোট অব ডিসেন্ট’ দেখেই স্বাক্ষর দিয়েছেন। তাহলে একমত হইনি এমন বিষয়ও গণভোটে দেওয়া হলো কেন? আসলে গোঁজামিল দিয়ে জনগণকে গণভোট দিতে বাধ্য করা হয়েছে...
১ ঘণ্টা আগে
সংসদে আবারও সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক বিভ্রাট দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, আজকের অধিবেশন সমাপ্তির আগে হ্যান্ডমাইকে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৩ ঘণ্টা আগে
‘আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি তদন্ত করে প্রকৃত সত্য জানানোর জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ এই সংসদে বারংবার বিভ্রাট রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক...
৩ ঘণ্টা আগে