
ঈদুল আজহাকে সামনে রেখে শিল্পাঞ্চলখ্যাত গাজীপুরে ইতিমধ্যে ধাপে ধাপে ৯০ শতাংশ পোশাক কারখানা ছুটি হয়েছে। ফলে মহাসড়ক-রেলপথে এখন ঘরমুখী মানুষের ঢল। এদিকে বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তির পাশাপাশি পরিবহন-সংকটসহ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।

চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করে রাখা হয়েছিল।

চট্টগ্রাম নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় ৬ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা...

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিহাব মিয়া (২১) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।