স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নেতৃত্বে এবং স্টপ টিবি পার্টনারশিপের (ইউএনওপিএস) সহযোগিতায় গঠিত হয়েছে সংসদীয় যক্ষ্মা ককাস। গতকাল রোববার আইসিডিডিআরবি ও প্রিপ ট্রাস্টের যৌথ আয়োজিত সভায় এই ককাস গঠিত হয়। দেশে প্রথমবারের মতো সংসদীয় এই প্ল্যাটফর্মের গঠন ও এর কার্যক্রম-সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পার্লামেন্ট মেম্বারস ক্লাবে।
ককাসটি পরিচালনায় সহায়তা করতে একটি সেক্রেটারিয়েট থাকবে। যা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও সংসদ সদস্যদের যক্ষ্মা নির্মূলের লক্ষ্য অর্জনে কাঠামোগত সক্ষমতা তৈরিতে সহায়তা করবে। অনুষ্ঠানে ককাস সদস্যদের তালিকা এবং প্রতিশ্রুতির রূপরেখাও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে ককাসের ঘোষণা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিডিআরবি, ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। ককাসের সভাপতিত্ব করবেন ডা. মো. হাবিবে মিল্লাত, সহসভাপতিত্ব করবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আরমা দত্ত।
সভায় বলা হয়, যক্ষ্মা একটি সংক্রামক, প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য রোগ হলেও বাংলাদেশ ও বিশ্বব্যাপী এটি অসংখ্য মৃত্যুর কারণ। এই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে যক্ষ্মা মোকাবিলা কার্যক্রমকে ত্বরান্বিত করতে সংসদীয় যক্ষ্মা ককাস গঠন একটি অগ্রণী পদক্ষেপ। কারণ, সংসদ সদস্যরাই পারেন তাঁদের অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কথা জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনায় তুলে ধরতে। এই ককাস বাংলাদেশ জাতীয় সংসদের প্রভাবশালী সদস্যদের সমন্বয়ে গঠিত হবে, যারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যক্ষ্মা মোকাবিলায় প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরতে রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

সম্প্রতি জারি করা এক আদেশে শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ ও বাহ্যিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে একই দিন ওই দায়িত্ব প্রত্যাহার করা হয়।
২ মিনিট আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। দু’জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতির পর এসব দপ্তরে পদায়ন করে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি। দেশে সারা বছর মাছ উৎপাদন হয়। চাষিদের অভিজ্ঞতা স্বল্পতার কারণে বিভিন্ন রোগে মাছের চাষ ক্ষতিগ্রস্ত হয়। পুকুরের মাছ যখন মরে যায়, এর চেয়ে আর কষ্টের কিছু নেই। আমি নিজেও ভুক্তভোগী ছিলাম। কারণ আমি শখের চাষি।’
২ ঘণ্টা আগে
ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। গতকাল মঙ্গলবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে