
রাজধানীর মগবাজারে দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, তাঁদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। মগবাজার দিলু রোডে ভাড়া থাকেন। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে শিশুটি।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, শিশুটির নানা বাদী হয়ে আজ থানায় একটি মামলা করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৮ আগস্ট) দুপুরে প্রতিবেশী অভিযুক্ত বাবুল ব্যাপারী (৪৩) দিলু রোডের তাঁর নিজের বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেন।
তিনি আরও জানান, পরে গতকাল রোববার (১০ আগস্ট) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়টি শিশুটির কাছে জানতে পারেন। এরপর আজ থানায় এসে মামলা করেন। মামলায় অভিযুক্ত বাবুল ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
এসআই আরও জানান, গ্রেপ্তার বাবুল জাতীয় জাদুঘরে চাকরি করেন। তবে গ্রেপ্তারের পর তিনি নিজেই ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে