
করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সরকার কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনা আক্রান্ত রোগীরা এখন যে হারে হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা অব্যাহত থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা ফাঁকা থাকবে না বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘ওমিক্রন ও ডেলটা ধরনে আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা কিছুটা হলেও চিন্তিত, আতঙ্কিত। গত ১৫-২০ দিনে সংক্রমণের হার ১৮ শতাংশে উঠে গেছে। এভাবে বাড়তে থাকলে ৩০ শতাংশে উঠতে সময় লাগবে না। হাসপাতালে প্রতিদিন ২০০ জন করে ভর্তি হচ্ছে। এভাবে ভর্তি হলে এক-দেড় মাসে হাসপাতালে চিকিৎসা দেওয়ার কোনো জায়গা থাকবে না। চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে যাবে। এ জন্য সবাই যাতে ভালোমতো স্বাস্থ্যবিধি মানে আমি সেই আহ্বান জানাচ্ছি।’
এখন থেকে ৫০ বছর বয়স বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর ফলে ৭০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে হবে। এখনো ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা আমাদের হাতে আছে।
টিকা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘তাঁদের সঙ্গে টিকার চুক্তি করেছিলাম, চুক্তি এখনো আছে কিন্তু টিকা পাইনি। আমরা বলেছি, চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করেন। তাঁদের টিকা দুটি করে ডোজ লাগে। আমরা বলেছি দুটি ডোজই একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করেন। স্পুতনিক লাইট নামে আরেকটি টিকার কথা তাঁরা বলেছেন, আমরা সে বিষয়ে কাগজপত্র চেয়েছি।’

বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
৩০ মিনিট আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
৩৮ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
৪১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
১ ঘণ্টা আগে