
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে এক্স (টুইটার) ও ফেসবুকে একই রকম দুটি পোস্ট শেয়ার করেছেন তাঁর বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টার পর শেয়ার করা ওই পোস্টে মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান হিলারি।
হিলারি লিখেছেন, ‘প্রয়োজনের মুহূর্তে মহান মানবতাবাদী এবং নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানাতে আপনারা আমার এবং ১৬০ জন বিশ্বনেতার পাশে দাঁড়ান।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শতাধিক নোবেল বিজয়ীসহ ১৬০ বিশ্বনেতার খোলা চিঠির লিংকটি শেয়ার করে হিলারি আরও লিখেছেন, ‘তাঁর (ইউনূস) প্রতি নিপীড়ন বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।’
শেয়ারের তিন ঘণ্টা পর রাত ১টার দিকে হিলারির ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, ছয় শতাধিক মানুষ পোস্টটিতে রিঅ্যাক্ট করেছেন। আর কমেন্ট করেছেন প্রায় ৩০০ জন। রিঅ্যাক্ট ও কমেন্ট করা মানুষের বেশির ভাগই ছিলেন বাংলাদেশি। কমেন্ট করে অনেকেই ইউনূসের প্রতি সমবেদনা ও সমর্থনের পাশাপাশি তাঁর পাশে দাঁড়ানোর জন্য হিলারিকেও ধন্যবাদ দিচ্ছিলেন। সে সময় ছয় শতাধিক রিঅ্যাকশনের মধ্যে চার শতাধিক ছিল ‘লাইক’। প্রায় ২০০ ‘লাভ’ রিঅ্যাকশনের বিপরীতে গোটা তিরিশেক ‘হা হা’ রিঅ্যাকশনও ছিল।
তবে আজ বুধবার বিকেলের মধ্যে বদলে যায় পুরো চিত্র। বিকেল ৫টার দিকে দেখা গেছে, পাঁচ হাজারের বেশি মানুষ এই পোস্টটিতে রিঅ্যাক্ট করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল ‘হা হা’ রিঅ্যাকশন—প্রায় ১ হাজার ৯০০। কাছাকাছি অবস্থানে ছিল ‘লাইক’ রিঅ্যাকশনও—১ হাজার ৮০০-র বেশি। আর ‘লাভ’ রিঅ্যাকশন ছিল ১৩ শতাধিক।
কমেন্টের ঘরেও দেখা গেছে ভিন্ন চিত্র। অনেকেই মুহাম্মদ ইউনূসের বিরোধিতা করে মন্তব্য করছিলেন। কেউ কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন ব্যক্ত করার পাশাপাশি হিলারিকে তিরস্কারও করছেন।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ইউনূস ইস্যুতে বিভক্ত বাংলাদেশি দুটি শিবিরের মধ্যে এই মুহূর্তে তাঁর বিরোধীরাই হিলারির পোস্টটিকে দখলে রেখেছে। ধারণা করা হচ্ছে, পোস্টটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে প্রচারণার মাধ্যমেই ইউনূসবিরোধীরা এই মুহূর্তে এগিয়ে আছেন। তবে একই রকম প্রচারণার মাধ্যমে পরিস্থিতি যেকোনো মুহূর্তে উল্টে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
এদিকে টুইটারেও হিলারির ওই পোস্টের কমেন্ট বক্সে এখন ইউনূসবিরোধীরা এগিয়ে রয়েছেন। মন্তব্যের ঝড় তুলেছেন তাঁরা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
১ ঘণ্টা আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
১ ঘণ্টা আগে