
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত তিমি। ৫৮ ফুট দৈর্ঘ্যের তিমিটি বেলিন প্রজাতির বলে জানা গেছে। বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে সৈকতের ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসে। দীর্ঘ দুই যুগে সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটি সবচেয়ে বড় বলে জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক এলাকার সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পর্যটক মো. আবির (১৮)।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপক রাসেল খান বলেন, ঈদকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিলেও প্রত্যাশিতসংখ্যক পর্যটক আসেননি। সুইমিং পুলসহ বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও অনেক কক্ষ এখনো ফাঁকা রয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে সৈকতে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।