
জার্মানির মিউনিখ শহরে গত শনিবার শুরু হওয়া মিউনিখ সিকিউরিটি সিকিউরিটি কনফারেন্সে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক প্যানেল আলোচনায় অতিথির ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার সময় চেক রাজনীতিক পিতর ম্যাসিনকা তাঁকে ব্যঙ্গ করেন।

প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল সোমবার ক্লিনটন দম্পতির একজন কর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও অযৌক্তিক’ মামলা দায়ের করায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর আইনজীবী আলিনা হাবাকে ১০ লাখ ডলার জরিমানা দিতে হবে। একটি মার্কিন ফেডারেল আপিল আদালত এই জরিমানা বহাল রেখেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।