
জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক আব্দুল মমিন মোল্লা (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাকারমাথা এলাকায় আমিনুল বারীর রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আব্দুল মমিন মোল্লা সদর উপজেলার হিচমী মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বটতলী এলাকা থেকে পাকারমাথার দিকে খাদ্যবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। একই সময় পাকারমাথা থেকে বটতলীর দিকে তিনজন যাত্রী নিয়ে একটি ভ্যান আসছিল। রাইস মিলের সামনে পৌঁছালে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভ্যানচালকসহ তিন যাত্রীকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক মমিন মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে