প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে রবার্ট প্রেভোস্টকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীকে ধর্মীয় শীর্ষ গুরু হিসেবে নেতৃত্ব দেবেন এই মার্কিনি। তবে মার্কিনি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কঠোর সমালোচক তিনি।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর অভিবাসন ইস্যুতে যেসব পদক্ষেপ নিয়েছেন, তার কঠোর সমালোচক নতুন এই পোপ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আর্টিকেলও প্রকাশ করেছেন।
গত ফেব্রুয়ারিতে রবার্ট প্রেভোস্ট একটি আর্টিকেল প্রকাশ করেন। সেটির লিংক তিনি যুক্ত করে দেন তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছিলেন, ক্যাথলিক মতবাদ যুক্তরাষ্ট্রের বিদেশি সাহায্য বন্ধ করাকে সমর্থন করে—এ অপতথ্য প্রচার করেছেন জে ডি ভ্যান্স।
জে ডি ভ্যান্স ২০১৯ সালে ক্যাথলিক মতবাদ গ্রহণ করেন। তিনি বলেছিলেন, খ্রিষ্টানদের উচিত বিশ্বের অন্য কারোর প্রতি ভালোবাসা প্রদর্শনের আগে নিজের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করা।
এর পরিপ্রেক্ষিত রবার্ট প্রেভোস্ট লিখেছিলেন, জে ডি ভ্যান্সের ধারণা ভুল। যিশুখ্রিষ্ট কখনো ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে কোনো পদমর্যাদা বিবেচনায় নিতে বলেননি।
বেশির ভাগ সময় কেটেছে পেরুতে
গত বৃহস্পতিবার নতুন পোপ নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হয় ভাটিক্যান সিটি থেকে। নতুন এই পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। ২৬৭তম পোপ রবার্ট প্রেভোস্ট।
১৯৫৫ সালে শিকাগো শহরে স্প্যানিশ ও ফ্রেঞ্চ-ইতালীয় বংশোদ্ভূত মা-বাবার ঘরে জন্মগ্রহণকারী প্রেভোস্ট ছোটবেলায় গির্জায় ‘আল্টার বয়’ হিসেবে কাজ করতেন এবং ১৯৮২ সালে যাজক হিসেবে অভিষিক্ত হন। তিন বছর পর পেরুতে চলে গেলেও নিয়মিত যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিজ শহরে যাজক হিসেবে কাজ করতেন তিনি।
যে কারণে নাম লিও
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সবার আগে যে কাজটি করা হয়, সেটি হলো নির্বাচিত পোপের নতুন নাম গ্রহণ। এটি একটি বহু পুরোনো ঐতিহ্য। পোপদের নাম পরিবর্তনের রীতি প্রায় ৫০০ বছর আগে সূচনা হয়েছিল। সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিস জানিয়েছিলেন, তিনি সেন্ট ফ্রান্সিস অব আসিসিকে সম্মান জানাতে ‘ফ্রান্সিস’ নামটি গ্রহণ করেছেন।
এবার নতুন পোপ কেন ‘লিও’ নামটি বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ইতিহাসে এই নাম অনেকবার ব্যবহৃত হয়েছে।
শেষবার লিও নামটি বেছে নিয়েছিলেন পোপ লিও ত্রয়োদশ। তাঁর প্রকৃত নাম ছিল ভিনচেঞ্জো জোয়াক্কিনো পেচ্চি। ১৮৭৮ সালে নির্বাচিত এই ইতালিয়ান পোপ ১৯০৩ সালে তাঁর মৃত্যু পর্যন্ত চার্চের নেতৃত্ব দেন। তিনি সামাজিক ন্যায়বিচার ও নীতির পক্ষে ছিলেন এবং তিনি ‘রিটার্ন নোভারাম’ (অর্থাৎ নতুন বিষয়াবলি) নামে তাঁর বিখ্যাত প্রজ্ঞাপনে শ্রমিকদের অধিকার ও সামাজিক ন্যায় নিয়ে আলোকপাত করেছিলেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে