
জাল ভ্রমণ নথি ও ভিসা ব্যবহার করে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের আটক করে দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ)।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকায় একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। হামলার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

২০১০ ফুটবল বিশ্বকাপ থেকেই আলোচনায় ভুভুজেলা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে লম্বা প্লাস্টিকের তৈরি এই বাঁশি বাজানোর কারণে হইচই পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে। কিন্তু মার্কিন মুলুকে এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবল সমর্থকেরা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘ফার্মগেট’ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এর আর এই অভিযোগের তদন্তের সূত্র ধরে অভিশংসন কমিটি গঠনের পথে এগোচ্ছে দেশটির পার্লামেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।