
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নজিরবিহীন বিশৃঙ্খলা এবং ক্রমবর্ধমান জনরোষের মুখে পদত্যাগ করেছেন পেরুর প্রধান নির্বাচন কর্মকর্তা পিয়েরো করভেতো। ভোট গণনা চলাকালীন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগের মাঝেই গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগের এই ঘোষণা দেন।

পেরুর দক্ষিণে পিসকো ভ্যালির এক বিস্ময়কর প্রত্নস্থল—মন্টে সিয়ের্পে বা ‘সর্প পর্বত’। এই পর্বতেরই দীর্ঘ প্রায় এক মাইলজুড়ে ছড়িয়ে থাকা পাঁচ হাজারেরও বেশি গর্ত নিয়ে গত এক শতাব্দী ধরে মাথা ঘামিয়ে আসছেন গবেষকেরা।

অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির অভিযোগ—মেক্সিকো ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেৎসি শ্যাভেজকে আশ্রয় দিয়েছে।

প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে রবার্ট প্রেভোস্টকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীকে ধর্মীয় শীর্ষ গুরু হিসেবে নেতৃত্ব দেবেন এই মার্কিনি। তবে মার্কিনি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কঠোর সমালোচক তিনি।