
গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি সংখ্যা সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর সড়কে চলাচল করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে।

রাজধানীর সড়কপথের সবচেয়ে ব্যস্ত মোড়গুলোর একটি কারওয়ান বাজার। গত ২৪ মে বেলা ১টার দিকে দেখা গেল মোড়ের প্রতিটি প্রান্তেই শত শত যানবাহন। এ প্রতিবেদক ফার্মগেট থেকে বাংলামোটর অভিমুখী সড়ক থেকে দেখলেন, ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে নির্ধারিত দাগের আগেই থেমে গেল সামনের গাড়িগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ট্রাফিক জরিমানা সংক্রান্ত ভুয়া এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ট্রাফিক জরিমানা আদায়ের নামে যে এসএমএস পাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।

ঈদুল আজহার আগে সড়কে যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।