
উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতে পাল্টা আঘাত হানা ছাড়া তেহরানের সামনে আর ‘কোনো পথ খোলা ছিল না’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন, ইরান সব সময় আপনাদের সহযোগিতায় যুদ্ধ এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার ফলে দেশটি চরম সংকটে পড়ে। এই আক্রমণ আমাদের আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করেছে। তেহরানের সামনে আর ‘কোনো পথ খোলা ছিল না’।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত কয়েক দিনে এসব দেশে বেশ কিছু বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
হামলা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করেছেন পেজেশকিয়ান। তিনি বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে শান্তি নিশ্চিত হওয়া উচিত বলে তিনি মনে করেন।
ধারণা করা হচ্ছে, পেজেশকিয়ানের এই বার্তা মূলত আরব দেশগুলোর ক্ষোভ প্রশমনের একটি চেষ্টা। যদিও ওমান ও কাতারের মতো দেশে হামলার পর ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তবে ইরানের দাবি, তারা কেবল সেই সব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করছে যেখানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে।

ইরানে হামলার পাশাপাশি দেশটির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তৎপর হয়েছে উঠেছে। ইরানে গণ-অভ্যুত্থান উসকে দেওয়ার লক্ষ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এ ছাড়া ইরানের ভেতরে এই হামলার খবর ও ট্রাম্পের বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে ভয়েস অব আমেরিকা (ভিওএ)।
১৪ মিনিট আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুপক্ষের কথা থেকে এর ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েল ও আশপাশের দেশগুলোতে হামলা অব্যাহত রাখার পাশাপাশি ইরান গতকাল বুধবার বলেছে, সবচেয়ে উন্নত অস্ত্র এখনো তারা ব্যবহার করেনি।
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে ইরান শুধু চীনা জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পারস্য উপসাগরীয় বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা এই প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি...
৩ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারতের কোনো বন্দর ব্যবহার করছে না এবং এই সংক্রান্ত খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
৩ ঘণ্টা আগে