নৈতিক পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইরান। চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে, যাঁদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবারও (২১ সেপ্টেম্বর) উত্তাল ছিল ইরানের অর্ধশতাধিক শহর। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে।
বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বিক্ষোভকারীদের অনেকে। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এদিকে মাহসা আমিনির মৃত্যুতে নিজেদের কোনো দায় নেই বলে দাবি করেছে ইরানের পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, আগে থেকেই অসুস্থ ছিলেন মাহসা। যদিও তাঁর পরিবারের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিক পুলিশের (মোরালিটি পুলিশ) হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে ২২ বছরের তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। এ ঘটনায় দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তারের পর মাহসা ‘হৃদ্রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং শুক্রবার মারা যান। তবে মাহসার পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্রোগ ছিল না।

ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে চলতি সপ্তাহে জি–৭ সম্মেলনে বিশ্বের নেতারা জড়ো হয়েছিলেন। আলোচনার কেন্দ্র ছিল নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক আর নীতিনির্ধারণী আলোচনা থেকে একটু দূরে ঘটে যাওয়া একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়।
৫ মিনিট আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঘোষণা ঘিরে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর)। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গ পুলিশের এটি সাধারণ শাখায় পরিণত হয়েছিল।
১৪ মিনিট আগে
বেইজিং সফরে গিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের নেতা সি চিনপিং। বৈঠকে মিয়ানমারের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে টেলিকম জালিয়াতি, অনলাইন জুয়া ও মাদক পাচারের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের কথাও বলেন।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল চুক্তির পূর্ণাঙ্গ নথি দেখতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
৩ ঘণ্টা আগে