
পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ‘প্রতিশোধ’ নিতে চাইছে বলে অভিযোগ করেছে আজারবাইজান। দেশটির দাবি, ভারতের বাধার কারণে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পূর্ণ সদস্যপদ থেকে আজারবাইজান বঞ্চিত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, আজারবাইজানের সংবাদমাধ্যমগুলো ভারতকে ‘বহুপক্ষীয় কূটনীতি’র নীতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে এবং দাবি করেছে, নয়াদিল্লির এই সিদ্ধান্ত ‘অপারেশন সিন্দুর’-এর সময় পাকিস্তানকে আজারবাইজানের সমর্থনের সঙ্গে সম্পর্কিত।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ চীনের তিয়ানজিন শহরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকে ভারতের বিরুদ্ধে ‘বিজয়ের’ জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছিলেন।
এক প্রতিবেদনে তুর্কি দৈনিক ডেইলি সাবাহ বলেছে, আলিয়েভ দাবি করেন, আন্তর্জাতিক ফোরামগুলোয় নয়াদিল্লির এমন পদক্ষেপ সত্ত্বেও বাকু (আজারবাইজানের রাজধানী) ইসলামাবাদের সঙ্গে ‘ভ্রাতৃত্ব’কে অগ্রাধিকার দেবে।
ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, আলিয়েভ দাবি করেন, পাকিস্তান ও আজারবাইজানের সম্পর্ক ঘনিষ্ঠ রাজনৈতিক, সাংস্কৃতিক ও কৌশলগত বন্ধনের ওপর ভিত্তি করে নির্মিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আজারবাইজান-পাকিস্তান আন্তসরকারি কমিশনের অধীনে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন আলিয়েভ।
এর আগে আজারবাইজানের টিভি চ্যানেল এনিউজ দাবি করে, নয়াদিল্লি ‘আবারও’ এসসিওর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য বাকুর আবেদন আটকে দিয়েছে।
এক প্রতিবেদনে এনিউজ জানায়, ‘ভারত আবারও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে আজারবাইজানের পূর্ণ সদস্যপদের আবেদন আটকে দিয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে আর্মেনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে পাকিস্তানের সিদ্ধান্ত বাকুর শান্তি অ্যাজেন্ডার অংশ হিসেবে সমন্বিত করা হয়েছে।’
ভারতে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যখন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সিন্দুর চালায়, তখন আজারবাইজান পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল।
আজারবাইজান তখন একটি বিবৃতিতে বলেছিল, ভারত প্রজাতন্ত্র এবং ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে আজারবাইজান প্রজাতন্ত্র।
এনডিটিভি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোয় ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও বাড়িয়েছে বাকু।
আরও খবর পড়ুন:

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে