
রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে আজ শনিবার বয়ে যেতে পারে কালবৈশাখী। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আজ বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৪ মিনিটে।

বৈশাখ মাস শুরুর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের কবলে পড়েছে মানুষ। চৈত্রের শেষ যত ঘনিয়ে আসছে ঝড়–বৃষ্টির সম্ভাবনা ততই বাড়ছে। তেমনি আজ ঢাকাসহ দেশের ১৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আশঙ্কা রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও...
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের একটি বন্য প্রাণী পার্কে নিজেদের মধ্যে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ার পর পুরো একটি নেকড়ে দলকে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রাণীগুলোর কষ্ট কমানোর জন্যই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ শুক্রবার ভোরবেলা বয়ে যায় কালবৈশাখী। এর সঙ্গে হয়েছে বজ্রবৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর দেশের অন্তত চার বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
২ দিন আগে
১৯৯০ সাল থেকে কার্বন নিঃসরণের মাধ্যমে বিশ্ব অর্থনীতির প্রায় ১০ ট্রিলিয়ন বা ১০ লাখ কোটি ডলারের ক্ষতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে যে পরিমাণ অর্থনৈতিক লোকসান হয়েছে, তার পেছনে একক দেশ হিসেবে...
২ দিন আগে