এই পেজে কালবৈশাখী ঝড় সংক্রান্ত সর্বশেষ খবর, দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, ক্ষয়ক্ষতির তথ্য এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা নিয়মিত আপডেট করা হয়। ঝড়ের পরিস্থিতি জানতে পেজটি অনুসরণ করুন।

মাদারীপুরের শিবচরে আকস্মিক ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে প্রচণ্ড বাতাস ও ঝড় বয়ে যায়।

ভোলায় কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়েছে গাছপালা। কয়েকটি বিদ্যুতের খুঁটিও পড়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় জেলা সদরের সব এলাকায় বিদ্যুৎ-সরবরাহ বন্ধ রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবার সকালে এই ঝড় বয়ে যায়।

বরিশালে আকস্মিক কালবৈশাখীতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঈদের আগের দিন বিদ্যুৎ-বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে।

কালবৈশাখী বয়ে গেছে মাদারীপুরের শিবচর উপজেলার ওপর দিয়ে। এতে উপজেলার অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বেড়ে যায় বাতাসের তীব্রতা। প্রায় ৩০ মিনিট ধরে বয়ে যায় এই কালবৈশাখী।