
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ শুক্রবার ভোরবেলা বয়ে যায় কালবৈশাখী। এর সঙ্গে হয়েছে বজ্রবৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর দেশের অন্তত চার বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে।

যুক্তরাজ্যের দক্ষিণ–পূর্ব ইংল্যান্ডের একটি বন্যপ্রাণী পার্কে নিজেদের মধ্যে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ার পর পুরো একটি নেকড়ে দলকে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রাণীগুলোর কষ্ট কমানোর জন্যই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
১৯৯০ সাল থেকে কার্বন নিঃসরণের মাধ্যমে বিশ্ব অর্থনীতির প্রায় ১০ ট্রিলিয়ন বা ১০ লাখ কোটি ডলারের ক্ষতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে যে পরিমাণ অর্থনৈতিক লোকসান হয়েছে, তার পেছনে একক দেশ হিসেবে...
১ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে গতকাল বুধবার বিকেলের পর বয়ে যায় কালবৈশাখী। আজ বৃহস্পতিবারও দুপুরের পর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
২ দিন আগে
পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বেলা ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে