Ajker Patrika

প্যারাস্যুটে ইরানে নামতে পারে ২ হাজার মার্কিন সেনা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২০: ২৭
প্যারাস্যুটে ইরানে নামতে পারে ২ হাজার মার্কিন সেনা
ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক বিকল্প জোরদার করতে প্রায় ২ হাজার মার্কিন প্যারাট্রুপার মোতায়েনের নির্দেশ দিয়েছে পেন্টাগন। একই সময়ে ইরান নিয়ে নতুন কূটনৈতিক উদ্যোগও বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস মার্কিন প্রতিরক্ষা বিভাগের দুজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ‘ইমিডিয়েট রেসপন্স ফোর্স’ থেকে এই সেনাদের পাঠানো হবে। প্রায় ৩ হাজার সদস্যের এই ব্রিগেড ১৮ ঘণ্টার মধ্যে বিশ্বের যেকোনো স্থানে মোতায়েন হতে সক্ষম।

এই বাহিনীর নেতৃত্বে থাকবেন ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন আর. টেগটমেয়ার। তাঁর সঙ্গে স্টাফ সদস্য ও প্রায় ৮০০ সদস্যের দুটি ব্যাটালিয়নও মোতায়েন করা হবে। প্রয়োজনে আরও সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে প্রায় ৪ হাজার ৫০০ মেরিন সদস্য ওই অঞ্চলের পথে রয়েছে। নতুন করে প্যারাট্রুপার পাঠানোর ফলে সংঘাত শুরুর পর অতিরিক্ত স্থলসেনার সংখ্যা প্রায় ৭ হাজারে পৌঁছাবে, যা পরিস্থিতির নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।

বর্তমানে ‘এপিক ফিউরি’ নামে পেন্টাগনের এই অভিযানে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলিয়ে প্রায় ৫০ হাজার সেনা নিয়োজিত রয়েছে।

প্যারাট্রুপারদের সুনির্দিষ্ট অবস্থান এখনো নির্ধারিত না হলেও, তারা ইরানের আঘাতের আওতার মধ্যে কোনো স্থানে মোতায়েন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণ হিসেবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের মতো অভিযানেও তাদের ব্যবহার করা হতে পারে।

চলতি মাসের শুরুতে মার্কিন বিমান হামলায় খারগ দ্বীপের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক সামরিক কর্মকর্তাদের মতে, প্রথমে মেরিনদের পাঠিয়ে অবকাঠামো মেরামত করা হতে পারে। পরে সি-১৩০ কার্গো বিমানের মাধ্যমে সরঞ্জাম ও অতিরিক্ত সেনা পাঠানো সম্ভব হবে।

এদিকে, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ২ হাজার ৩০০ সদস্য চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। একই সংখ্যক সেনা নিয়ে ১১তম ইউনিট গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে এবং এপ্রিলের মাঝামাঝি তারা ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

তবে সামরিক বিশ্লেষকদের মতে, প্যারাট্রুপাররা দ্রুত মোতায়েনযোগ্য হলেও তাদের সঙ্গে ভারী সাঁজোয়া সরঞ্জাম থাকে না। ফলে ইরানের পাল্টা হামলার ক্ষেত্রে তাদের সুরক্ষা সীমিত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে পুরো নেকড়ে দলকে হত্যা

দেশের সব পেট্রলপাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত