
জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
ডিসেন্ডেন্টস অব দ্য সান সিরিজের গল্পে দেখা যাবে, ক্যাপ্টেন ইউ সি-জিন দক্ষিণ কোরিয়ান স্পেশাল ফোর্সের একজন অফিসার এবং ডা. কাং মো-ইয়েন একজন সাহসী সার্জন। তারা দায়িত্বের টানাপোড়েনে আলাদা হয়ে গেলেও যুদ্ধবিধ্বস্ত উরু শহরে গিয়ে আবারও একত্র হয়। বিপদ, ভূমিকম্প ও রোগের প্রাদুর্ভাবের মধ্যে দাঁড়িয়ে জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা। পাশাপাশি আরেকটি আবেগঘন প্রেমের গল্প এগিয়ে চলে সার্জেন্ট সিও দে-ইয়ং ও চিকিৎসক ইউন মিয়ং-জুকে ঘিরে।
বাংলা ভাষায় সিরিজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ, শারমিন জোহা শশী, রাফিয়াত রশিদ মিথিলা, এ বি এম সুমন, শ্যামল মাওলা, তারিক আনাম খানসহ অনেকে।
ডাবিং পরিচালনা করেছেন খালিদ হোসাইন অভি। তিনি বলেন, ‘শুধু কণ্ঠের মিল নয়, চরিত্রের ব্যক্তিত্ব মিলিয়ে কাস্টিং করেছি, যাতে দর্শকেরা সহজে যেকোনো দৃশ্যের সঙ্গে নিজেদের সংযোগ অনুভব করেন। সেই সঙ্গে সাবলীল ভাবানুবাদ ও কনটেক্সট ধরে রেখেছি, যাতে দর্শকেরা মনে করেন এটা আমাদেরই দেশীয় প্রযোজনা।’
ভিউজ অ্যান্ড ভিশনসের স্বত্বাধিকারী জসিম আহমেদ বলেন, ‘এত বড় আয়োজনে কোনো কোরিয়ান সিরিজের বাংলা সংস্করণ এটাই প্রথম। সিরিজটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন দর্শকেরা।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে