
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ প্রকাশ করতে যাচ্ছে তাদের নিজস্ব প্রযোজনায় নির্মিত নতুন নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’। পাঁচ বন্ধুর এক রাতের পার্টিকে কেন্দ্র করে লেখা হয়েছে নাটকের গল্প। অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহ প্রমুখ। ফাইভ গো ওয়াইল্ড নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবীর। রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ।
নাটকের গল্পে দেখা যাবে, পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু কীভাবে এসব হলো, কিছুই মনে করতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যায়, রহস্য যেন ততই ঘনীভূত হয়।
পরিচালক রাহাত কবির বলেন, ‘নাটকটি তৈরি হয়েছে কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। প্রত্যেক অভিনেতা তাঁদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। নির্মাতা হিসেবে আমি খুশি। আমার বিশ্বাস, নাটকটি এই সময়ের দর্শকদের মন জয় করে নেবে।’
ফাইভ গো ওয়াইল্ড নাটকটি প্রকাশিত হবে ২ আগস্ট শনিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে