
তিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা। আজ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার।
‘সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। আকা একে একে সব অপরাধীকে খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠের ভয়েস ওভার দিয়ে শুরু হয় ২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার। এরপর দেখা যায়, আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণের পথে কারও সহায়তা সে পায় না। আকার পরিবারের লোকজনও মনে করে, স্বপ্ন দেখার বয়স সে ফেলে এসেছে। রিয়েলিটি শোতে অডিশন দিয়েও অপমানের শিকার হতে হয়। অপমানে আর অবহেলায় একসময় হিংস্র হয়ে ওঠে আকা। এরপর একের পর খুন করতে থাকে সে। একদিন সে নিখোঁজ হয়ে যায়। কী কারণে সে খুনি হয়ে উঠল, সেটা সবার অজানাই রয়ে যায়। অনেক বছর পর আবারও একই স্টাইলে শহরে খুন হতে থাকে। তাহলে কি আবুল কালাম আজাদ ওরফে আকা ফিরে এল? তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আফরান নিশো বলেন, ‘আমি সব সময় ভালো কাজ, ভালো প্রোডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সঙ্গে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথা নেই। দুর্দান্ত একটা টিম। আকা সিরিজে এসব ভালোর সমন্বয় ঘটেছে। আজকে ট্রেলার মুক্তি পেল, কিছুদিন পর কনটেন্টটা আসবে। দর্শকের প্রতি অনুরোধ থাকবে প্রতিক্রিয়া জানানোর।’
মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আকা দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেলারটা দর্শক পছন্দ করবেন, সেই সঙ্গে পছন্দ করবেন আমাদের কাজ।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব। বুঝতে পারব কতটা সফল হয়েছি।’
আকা সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমি প্রমুখ। আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে