
জনপ্রিয় কে-ড্রামা তারকা কাং সেও হা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। গত সোমবার (১৪ জুলাই) দীর্ঘ দিন ধরে পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সহ-অভিনেত্রী হিসেবে পর্দায় তারুণ্য এবং আকর্ষণীয় অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।
গত সোমবার কাং সেও হা-এর পরিবারের একজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁর শেষকৃত্য ১৫ জুলাই সিউলের সেন্ট মেরি হাসপাতালের বনপো ডংয়ের ৮ নম্বর ফিউনারেল হলে অনুষ্ঠিত হয়। সকাল ৭টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকতা শুরু হয়। সিউল মেমোরিয়াল পার্কে দাহ করার পর কাং সেও হা-কে তার নিজ শহর দক্ষিণ গিয়ংসাং প্রদেশের হামানে সমাহিত করা হয়।
কাং সেও হা-এর বোন ভক্তদের খবরটি জানিয়ে তাঁর জীবনের মুহূর্তগুলো ধারণ করা একটি ভিডিও পোস্ট করেন, সঙ্গে একটি মর্মস্পর্শী নোটও দেন। সেখানে লেখেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না, সে নেই! এত কষ্ট সহ্য করেও তুমি তোমার চারপাশের মানুষ এবং আমাকে নিয়ে চিন্তা করতে। কয়েক মাস ধরে কিছু খেতে না পারলেও, তুমি নিজের কার্ড দিয়ে আমার খাবারের বিল দিতে এবং আমাকে কখনোই কোনো বেলা না খেয়ে থাকতে দিতে না। আমার দেবদূত, তুমি অনেক তাড়াতাড়ি চলে গেলে!’
নোটটিতে আরও লেখা ছিল, ‘ব্যথানাশক নিয়েও তুমি সব সহ্য করেছ, তবুও তুমি বলতে যে এর চেয়ে খারাপ কিছু হয়নি বলে তুমি কৃতজ্ঞ। আর আমি সত্যিই লজ্জিত বোধ করতাম। আমার প্রিয় বোন, তুমি এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছ! আমি আশা করি তুমি যেখানেই থাকো না কেন, সুখী এবং ব্যথামুক্ত থাকবে।’
১৯৯৪ সালে জন্ম নেওয়া কাং সেও হা কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসের স্কুল অব ড্রামা থেকে স্নাতক হন। ব্রেভ গাইজ ব্যান্ডের ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিষেক হয়। এই মিউজিক ভিডিও তাঁকে সমালোচকদের প্রশংসা এবং পরিচিতি এনে দেয়। তবে তাঁকে প্রথম বড় সাফল্য এনে দেয় ‘ফার্স্ট লাভ অ্যাগেইন’। এরপর তিনি ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’, ‘অ্যাসেম্বলি’ এবং ‘হার্ট সার্জনস’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করেন।
মৃত্যুর আগে কাং সেও হা তাঁর শেষ কাজ ‘মাংনাইন’, ইংরেজি শিরোনাম: ‘ইন দ্য নেট’ শেষ করেছিলেন। এই ড্রামায় ‘স্কুইড গেম’ তারকা পার্ক গিউ ইয়ং এবং ‘হয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ অভিনেতা কিম সিওন হো অভিনয় করেছেন।
কিম জি উন এবং পার্ক বো রাম পরিচালিত ছবিটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে একজন নারীকে দেখানো হয়েছে যে, তাঁর ছোট বোনের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছে না। ছোট বোন অনলাইন হেনস্তার শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেয়। এরপর সেই নারী তাঁর বোনের মৃত্যুর পেছনের সত্য উদ্ঘাটনের জন্য একজন হ্যাকার নিয়োগ করে।
২০২৩ সালে, কাং সেও হা ইনসাইট এমসিএন-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। ইনসাইট এন্টারটেইনমেন্ট এবং শোটাইম ক্রু একীভূত হয়ে এই কোম্পানি গঠিত হয়। এটি তাঁর কর্মজীবনে একটি নতুন অধ্যায় চিহ্নিত করে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৭ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩০ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩৪ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে