‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে এক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাঁদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সহিংসতাবিরোধী কনসার্ট’। আজ ২২ অক্টোবর বেলা ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। কনসার্টের উদ্দেশ্য দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ। এ প্রতিবাদের ভাষা হবে গান, নৃত্য, কবিতা।
কনসার্টে দেশের পরিচিত ব্যান্ডের পাশাপাশি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা। অংশ নেবে ব্যান্ড শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন, বুনোফুল, শিল্পী জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াঙ্কা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায়, অনিন্দ্য প্রমুখ। নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা, আবু ইবনে রাফি। মূকাভিনয় করবেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কনসার্টে অংশ নেওয়া। আবহমানকাল ধরে আমাদের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা হুমকির মুখে। ধর্মের নামে যারা বাড়াবাড়ি করে, তারা অন্যের ক্ষতি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময়ই ছিল, আছে, থাকবে।’
শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘ভাবতেও কষ্ট হয় এই বাংলার বুকে এমন সহিংসতা, এত ধর্মান্ধতা, এত বোধশূন্যতা! সাংস্কৃতিক বোধই পারে এই অন্ধকার দূর করতে। সেই আওয়াজ উঠুক ঘরে, বাইরে—সবখানে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে