
বছর তিনেক আগে একটি টিভি চ্যানেলে করা তাঁর মন্তব্য নিয়ে গত মঙ্গলবার কলকাতার নেতাজিনগর থানায় কবীর সুমনের বিরুদ্ধে এ অভিযোগ জানানো হয়। নারীদের অপমান করা এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগ তাঁর বিরুদ্ধে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।

আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।

শিকড়ের টানে ঘরমুখী মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। গানের শিরোনাম ‘ফেরা’। গানের কথা লিখেছেন শিল্পী কুহু নিজেই। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।