
আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। আরও অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ।
আবুল হায়াত বলেন, ‘বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নামভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি; যে কারণে এই নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে সবার ভালো লাগবে।’
দিলারা জামান বলেন, ‘গল্পটা খুব সুন্দর। এখন বিস্তারিত কিছু বলতে চাই না। এতটুকু বলতে পারি, এই সময়ে এসে শামীমের এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ একটা চ্যালেঞ্জই বলা চলে। কারণ, চরিত্রনির্ভর গল্প আমাদের এখানে হয় না বললেই চলে। এমন সুন্দর একটি কাজের জন্য বিশেষ ধন্যবাদ শামীমকে।’
পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, শিগগির বেলা ও বিকেল নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে